অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করার দোয়া

অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করার দোয়া – Osthirota O dushcinta dur korar dua

নিচে অস্থিরতা কাটাতে সহায়ক দোয়া, এর অর্থ এবং মানসিক শান্তি বজায় রাখার কিছু করণীয় তুলে ধরা হলোঃ

১. মূল দোয়া ও অর্থ – Osthirota O dushcinta dur korar dua

আরবি: يَا حَىُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিরাহমাতিকা আসতাগিসু।
অর্থ: হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা ও অস্থিরতা পড়তেন তখন এ দোয়া পড়তেন।

২. সম্পূর্ণ ও দীর্ঘ দোয়া (অন্য একটি পূর্ণাঙ্গ বর্ণনা)

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগিছ, আসলিহ লি শানি কুল্লাহু, ওয়া লা তাকিলনি ইলা নাফসি ত্বারফাতা আইন।

অর্থ: “হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী ও সর্বসত্ত্বের ধারক! আমি আপনার রহমতের মাধ্যমেই আপনার সাহায্য চাই। আমার সমস্ত বিষয় ও অবস্থা ঠিক করে দিন এবং এক পলকের জন্যও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দেবেন না।”

Osthirota O dushcinta dur korar dua

আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্ত ও অস্থিরতা থেকে, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই।


সোশ্যাল মিডিয়া

Logo of Salafibd

Osthirota O dushcinta dur korar dua – Allahu alam, আল্লাহ্‌ সর্বজ্ঞ।

Leave a Reply