নামাযের আরকানসমূহ
নামাজের ভেতরে বা অভন্দরের ফরজ কাজগুলোকে নামাজের আরকান বা রুকন বলা হয়। ফিকহ শাস্ত্রের বিভিন্ন মতানুযায়ী নামাজের আরকান বা রুকন হলো ১৪টি (অন্যান্য বর্ণনায় তা ১০টি বা ভিন্ন হতে পারে)
১। (ফরয নামাযে) সামথ্য হলে কিয়াম (দাঁড়ানোর সময় দাঁড়িয়ে নামায পড়া)
২। তাকবীরে তাহ্রীমা
৩। (প্রত্যেক রাকআতে) সূরা ফাতিহা
৪। রুকু
৫। রুকু থেকে উঠে খাড়া হওয়া
৬। (সাষ্টাঙ্গে) সিজদাহ
৭। সিজদাহ থেকে উঠে বসা
৮। দুই সিজদার মাঝে বৈঠক
৯। শেষ তাশাহহুদ
১০। তাশাহহুদের শেষ বৈঠক
১১। উক্ত তাশাহ্হুদে নবী (ﷺ) এর উপর দরুদ পাঠ
১২। দুই সালাম
১৩। সমস্ত রুকনে ধীরতা ও স্থিরতা
১৪। আরকানের মাঝে তরতীব ও পর্যায়ক্রম।
তথ্যসূত্র
- বইঃ স্বালাতে মুবাশ্শির
- অধায়ঃ নামাযের শর্তাবলী ও আরকানসমূহ
- লেখকঃ আবদুল হামীদ ফাইযী



